বিজ্ঞাপন

গাজীপুরে সেনাবাহিনীর অভিযানে জাল দলিল, সীল সহ ১জন আটক

গাজীপুরে ভুয়া সিল ব্যবহার করে জমির জাল দলিল, পর্চা তৈরীর সময় হাতেনাতে একজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনি।

বিজ্ঞাপন

বুধবার (২২ অক্টোবর) বিকেলে জয়দেবপুরের চেয়ারম্যান পাড়া এলাকায় অভিযান চালিয়ে চক্রের এক সদস্যকে আটক করা হয়।

পুলিশ জানায়, শুধু ভুয়া দলিলই নয় সরকারি সকল নথিপত্র তৈরী করতো চক্রটি। গাজীপুরের বিভিন্ন জায়গায় একই জমির একাধিক দলিলের অভিযোগ আসে সেনাবাহিনীর কাছে। পরে তদন্তে নেমে এই চক্রটির সন্ধান মেলে। এই চক্রের মূলহোতা দলিল লেখক হাবিবুল্লাহ।

অভিযানে সোহেল রানা নামে একজনকে ভুয়া সীল, জাল নথিপত্র সহ আটক করেছে যৌথবাহিনি।

সোহেল রানা বলেন, আমি শুধু সাপ্লাই দেই, কাগজপত্র অফিসের মালিক হাবিবুল্লাহ সরবরাহ করেন। আশরাফ নামে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী এখানে যাতায়াত করতেন বলেও জানান সোহেল রানা।

অভিযানে বিপুল পরিমান জাল দলিল ও ভুয়া সিল সহ চক্রের এক সদস্যকে গ্রেফতারের পাশাপাশি জড়িতদের ধরতে মাঠে নামেছে যৌথবাহিনি। এ ঘটনায় সরকারি কোন কর্মকর্তা জড়িত রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

গাজীপুর সদর মেট্রো থানার এস আই আশরাফুল ইসলাম বলেন, জমির গুরুত্বপূর্ণ নথিপত্র যেগুলো ভুমি অফিস সরবরাহ করার কথা সেগুলো এখান থেকে নকল করে দেওয়া হচ্ছে এমন অভিযোগ ছিলো গাজীপুর আর্মি ক্যাম্পে। উনারা আজকে এখানে অভিযানে এসেছেন, আমাদেরকেও নিয়ে এসেছেন। আমরা এসে এর সততা পেয়েছি। এর সাথে আরও কারা জড়িত সেটি শনাক্ত করতে আমরা কাজ করছি।

অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী গাজীপুর ক্যাম্পের মেজর ওয়ালিউল্লাহ,গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান রুবেলসহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পড়ুন: নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জয়পুরহাটে র‍্যালী ও আলোচনা সভা

দেখুন: ভারত-পাকিস্তানের যে সীমান্তে কাঁটাতারের বেড়া নেই

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন