১১/০২/২০২৬, ৫:৫৯ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১১/০২/২০২৬, ৫:৫৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাজীপুরে তিনটি হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী দীপু মনি, কামরুলসহ আদালতে হাজির

গাছা থানায় দায়ের করা তিনটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি, এডভোকেট কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গাজীপুর চীফ মেট্রোপলিটন আদালতে হাজির করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৩ এর বিচারক ওমর হায়দারের আদালতে হাজির করে শুনানি করা হয়। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গাজীপুরের গাছা এলাকায় ৬ জন নিহত হন। এ ঘটনায় মেট্রোপলিটন গাছা থানায় আলাদা তিনটি হত্যা মামলা দায়ের করা হয়।

এসব মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, এডভোকেট কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার ও প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নাম থাকায় সকালে কারাগার থেকে তাদের পুলিশের প্রিজন ভ্যান যোগে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়।

পড়ুন: গাজীপুরের কোনাবাড়ীতে দুই পোশাক কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা

দেখুন: গাজীপুরে বনবিভাগের প্রায় ১২ হাজার একর জমি বেদখল

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন