বিজ্ঞাপন

গাজীপুরের শ্রীপুরে সার কারখানায় অভিযান, বিপুল পরিমাণ ভেজাল সার জব্দ

গাজীপুরের শ্রীপুরে আলিফ ফার্টিলাইজার নামে এক সার কারাখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের প্রায় অর্ধকোটি টাকার ভেজাল সার জব্দ করা হয়।

বিজ্ঞাপন

বুধবার (১৭ ডিসেম্বর) বিকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী ছাতির বাজার এলাকার ইসমাইল মোড় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যারিষ্টার সজীব আহমেদ।

অভিযান কালে দেখা যায় বিভিন্ন ঠিকানা ও নাম ব্যবহার করে সারি সারি পেকেটে সাজানো নানা রকমের সার।এসময় আলিফ জিপসাম ৮টন, পাওয়ার জৈবসার ২টন, শক্তি জিংক প্লাস ২টন,
গ্রোজিংক ১.৫’টন, রোটন প্লাস ৪২৫ কেজি, জিপসামের কাচামাল১.২৫ টন, জিংক এর কাচামাল ৫৫০কেজি,
ইটের গুড়া ৯৫০কেজি,
খোলা জিপসাম ১.৫টন,
ডায়াজিনন ২৬ কেজি,
ফরফুরান ১৫জি ২০কেজি,
গোটা মুসুর ১ টন এবং ইটের খোয়া দিয়ে তৈরি নিষিদ্ধ বাসুডিন ৩ কেজি সহ ভেজাল সার তৈরির কাচামাল ও মেশিন জব্দ করা হয়।

জব্দকৃত প্যাকেটজাত ভেজাল সারের আনুমানিক বাজার।মূল্য সাড়ে ১৮ লাখ টাকা বলে জানিয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুর রহমান।

অভিযানকালে কৃষি কর্মকর্তা
সুমাইয়া সুলতানা বন্যা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুর রহমান, আফরোজা, উপসহকারী কৃষি কর্মকর্তা কবির হোসেন ভ্রাম্যমাণ আদালতের সাথে ছিলেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ব্যরিষ্টার সজীব আহমেদ জানান, অবৈধ ভেজাল সার কারখানা সীল গালা করে দেওয়া হয়েছে। এগুলো উদ্ধার করে ধ্বংস করে দেওয়া হবে। তাছাড়া সার উৎপাদনে ব্যবহৃত মেশিন জব্দ করা হয়েছে। অভিযানকালে মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি।

পড়ুন: ইসলামপুরে বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় মিছিল

দেখুন: সৈয়দপুরে যেভাবে পালিত হলো পবিত্র আশুরা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন