০২/০৩/২০২৬, ১১:৫১ পূর্বাহ্ণ
31 C
Dhaka
০২/০৩/২০২৬, ১১:৫১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাজীপুরে স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন দিয়ে লাশ নিতে বললেন স্বামী

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় মান্তুরা আক্তার সুমা (২৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন ওই গৃহবধুর স্বামী। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ ডিসেম্বর) চান্দনা চৌরাস্তা এলাকায়  রমিজ আলী ভিলার তৃতীয় তলায় এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে। 

নিহত সুমা ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার পূর্ব নড়াইল এলাকার মিরাজুল ইসলামের মেয়ে।

তিনি স্বামী জালাল উদ্দিন দুলু (৩০) সঙ্গে ভাড়া বাসায় থেকে স্থানীয় ‘ইউরো’ নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মান্তুরা আক্তার সুমা তার স্বামী জালালের সঙ্গে ওই ভাড়া বাসায় বসবাস করতেন। গত বৃহস্পতিবার রাত ১০টায় কারখানা থেকে ডিউটি শেষ করে বাসায় ফিরে রান্নাবান্না করেন সুমা। এরপর রাত আনুমানিক ১২টার দিকে তার স্বামী জালাল উদ্দিন দুলু বাসায় ফেরেন। পরে আজ সকাল সাড়ে ৭টার দিকে জালাল উদ্দিন তার শ্বশুরকে মোবাইল ফোনে কল করে জানান যে, তিনি তার স্ত্রীকে হত্যা করেছেন এবং এসে লাশ নিয়ে যেতে বলেন।

এই খবর পাওয়ার পর নিহত ওই গৃহবধূর বাবা দ্রুত বিষয়টি আত্মীয়-স্বজন এবং বাড়ির মালিককে জানান। তারা ঘটনাস্থলে গিয়ে কক্ষটি তালাবদ্ধ অবস্থায় দেখতে পান এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোখলেসুর রহমান খান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। পরে তালা ভেঙে কক্ষের ভেতরে প্রবেশ করে খাটের ওপর মান্তুরা আক্তার সুমার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জিএমপি বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর- রশিদ জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পড়ুন: মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ১০

দেখুন: সরাসরি: শহীদ জিয়ার সমাধিস্থলের পথে তারেক রহমান |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন