১০/০২/২০২৬, ১:১৯ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১০/০২/২০২৬, ১:১৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ১৯

গাজীপুরের টঙ্গীতে বিএনপি’র একটি মিছিলের প্রস্তুতির সময় গ্যাস বেলুন বিস্ফোরণে অন্তত ১৯ জন দগ্ধ হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে টঙ্গীবাজারে এই ঘটনা ঘটে। সন্ধ্যায় দগ্ধদের ঢাকা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

দগ্ধরা হলেন, রমজান (১৮), রাফি (১২) বিজয় (১৬), তাসিন (১৮) সিয়াম (১৬), মিনহাজ (১৭), অনিক (২৪) হাসু (৩৮), হাসনাত (১৮), হাসনাত (২২), রুবেল (৩৪), আলামিন(২১), রাব্বি (১২), রুবেল (৩৪) হৃদয় (১৮) শাওন (২০) ইমাম (১৪) নির্জন (২২) ও মারুফ (২২)।

জানা গেছে, গাজীপুর ২ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির সবশেষ নির্বাচনী গণমিছিলের জন্য টঙ্গীবাজারের একটি রুমে গ্যাস বেলুনগুলো রাখা হয়েছিল। মিছিল শুরুর আগে সেগুলো বের করতে সেখানে যায় কয়েকজন। রুম থেকে বের করার সময় বিস্ফোরণ ঘটে। এতে ১৯ জন দগ্ধ হন। আহতদের তাৎক্ষণিক টঙ্গী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় বার্ণ ইন্সটিটিউটে রেফার্ড করা হয়।

আহতের সংখ্যা নিশ্চিত করে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, আমাদের এখানে আসা রোগীদের জরুরি বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পড়ুন:নির্বাচিত হলে দুই বছরে দুর্নীতিমুক্ত না করতে পারলে পদত্যাগ করব: আলী আহমাদ চৌধুরী

দেখুন:লুকিয়ে থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে চাই: নাহিদ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন