১১/০২/২০২৬, ৪:০৪ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১১/০২/২০২৬, ৪:০৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাজীপুরে ইমাম হত্যার বিচার চাইলেন তাহেরী

গাজীপুর মহানগরের পূবাইলে মসজিদের ইমাম মাওলানা রইস উদ্দিনকে নির্যাতন ও পরে কারা হেফাজতে বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগে দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে গাজীপুরে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার দুপুরে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ এর উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী।

এছাড়াও সুন্নাত ওয়াল জামা’আতের কেন্দ্রীয় মহাসচিব আনম মাসুদ হোসেন আল কাদেরী, জেলা
সভাপতি মাওলানা আব্দুল আউয়াল কাদেরী সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তাগণ বলেন, অমানবিক নির্যাতন চালিয়ে রইস উদ্দিনকে শহীদ করা হয়েছে। তার স্ত্রী থানায় মামলা জমা দিয়েছেন। এ পর্যন্ত মামলাটি রেকর্ড করা হয়নি। মামলা গ্রহণ করে আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

পড়ুন: গাজীপুরে তিনটি হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী দীপু মনি, কামরুলসহ আদালতে হাজির

দেখুন: গাজীপুরে বনবিভাগের প্রায় ১২ হাজার একর জমি বেদখল 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন