19.9 C
Dhaka
০৪/০৩/২০২৬, ৫:০৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাজীপুরে বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান

গ্রাহক হয়রানি, দালালের দৌরাত্ম ও ঘুষ লেনদেনের সুনির্দিষ্ট অভিযোগে গাজীপুরের বিআরটিএ কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সকালে দুদক গাজীপুরের উপ পরিচালক সেলিম মিয়ার নেতৃত্বে একটি টিম রাজবাড়িতে অবস্থিত বিআরটিএ কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয়। শুরুতে ছদ্মবেশে গ্রাহকদের পেন্ডিং তালিকা ও আবেদনের রেজিস্ট্রারের রিপোর্ট সংগ্রহ করা হয়। এগুলো পর্যালোচনা করে কমিশন থেকে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে। ছদ্মবেশে গ্রাহক সেজে এই অফিসে আবেদন করা গ্রাহকদের তথ্য সংগ্রহ করা হয়। গ্রাহকরা যেসব সমস্যায় ভুক্তভোগী হচ্ছেন সেসব বিষয় সমাধানের জন্য বিআরটিএ সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল মামুনকে পরামর্শ দেয়া হয়।

অভিযান শেষে সেলিম মিয়া জানান, ওই কার্যালয়ে গ্রাহক হয়রানি, মালিকানা পরিবর্তনে ঘুষ লেনদেন ও দালালের দৌরাত্ম থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন: গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ২

দেখুন: গাজীপুরে বনবিভাগের প্রায় ১২ হাজার একর জমি বেদখল

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন