একের পর এক মৃত্যুর মধ্য দিয়ে গাজীপুর সাফারি পার্কে জিরাফের পাল এখন শূন্য। সবশেষ গত ২৩ অক্টোবর ( বৃহস্পতিবার ) পার্কে সর্বশেষ জিরাফটির মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান জানান, দীর্ঘদিন যাবত সাফারি পার্কের সবশেষ জিরাফটি টিবি রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিল। জিরাফটিকে সুস্থ করতে ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। মেডিকেল বোর্ডের সবশেষ চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার পার্কের ভেতরেই মৃত্যু হয়।
মৃত্যুর পর জিরাফটির ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। পার্কের ভেতরেই জিরাফটিকে মাটি চাপা দেয়া হয়। এই জিরাফটির মৃত্যুর মাধ্যমে পার্কটি জিরাফ শূন্য হয়ে পড়েছে হয়ে পড়লো।
জিরাফ মৃত্যুর ঘটনায় গাজীপুরের শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন পার্ক কর্তৃপক্ষ। এঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আব্দুল বারিক।
সাফারি পার্ক কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে, দর্শনার্থীদের বিনোদনের জন্য এই পার্ক প্রতিষ্ঠার পর দক্ষিণ আফ্রিকা থেকে ২০১৩ ও ২০১৫ সালে আনা হয় মোট ১২টি জিরাফ। পরে উপযুক্ত পরিবেশ পাওয়ায় এসব জিরাফ থেকে জন্ম হয় আরও ৪টি জিরাফের। এর মধ্যে যদিও ২০১৮ সালের জুলাই মাসে কমন ইল্যান্ডের গুতোয় আহত হয়ে একটি ও পরে ২০১৯ সালে জুলাই মাসে অসুস্থ হয়ে বেশ কয়েকটি জিরাফসহ মোট ১৪টি জিরাফের মৃত্যু হয়। এর পর দুটি মাদী জিরাফ ছিল। গত বছর মারা যায় একটি আর সর্বশেষটি মারা যায় গত বৃহস্পতিবার।
পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ প্রতিবন্ধী উপহার পেল সৈয়দ তৈমুর ফাউন্ডেশনের ছাতা
দেখুন: কেমন ছিলো বাংলাদেশের ১২টি জাতীয় নির্বাচন?
ইম/


