24.9 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২১:৩৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গাজীপুর ৩ আসনে মহিলা সমাবেশ করেছে বিএনপি

রাষ্ট্র মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেয়ার লক্ষে মহিলা সমাবেশ হয়েছে রঙ্গিলা বাজার এলাকায়।

বিজ্ঞাপন

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন বিএনপির আয়োজনে মহিলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গাজীপুর ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আক্তারুল আলম মাস্টার।

উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম পলাশ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, মাওনা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান জামিল, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মদিন ফকির, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম পায়েল, সাবেক সহসভাপতি মোশাররফ হোসেন, উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক লিটন বেপারি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় আক্তারুল আলম মাস্টার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাষ্ট্র মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেয়ার কাজ করে যাচ্ছি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জানিয়ে তিনি বলেন, নিজের ভোট, দেখে শুনে যোগ্য প্রার্থীকে দেয়ার সময় এসেছে। গাজীপুর ৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

পড়ুন:যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দুয়ায় সভা ও আনন্দ মিছিল

দেখুন: কেন জাতীয় সঙ্গীত গাইলো না ইরানের ফুটবলাররা?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন