গাজীপুরর গাছা থানায় দায়ের করা তিনটি হত্যা মামলায় সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী মোঃ কামরুল ইসলাম ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে গাজীপুরের মেট্রোপলিটন আদালত -৩ এর বিচারক ওমর হায়দার এর আদালতে আনা হয় ।
আদালত সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গাজীপুরের গাছা এলাকায় ৬ জন নিহত হন। এ ঘটনায় মেট্রোপলিটন গাছা থানায় আলাদা তিনটি হত্যা মামলা দায়ের করা হয়।
এসব মামলায় সাবেক আইনমন্ত্রী মোঃ কামরুল ইসলাম, সাবেক খাদ্যমন্ত্রী মোঃ কামরুল ইসলাম , সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুের নাম থাকায় সকালে কারাগার থেকে তাদের পুলিশ প্রিজন ভ্যান যোগে কড়া নিরাপত্তার আদালতে হাজির করা হয়।
আদালতে তাদেরকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পড়ুন: বগুড়ার পলাতক আসামি সাবেক কাউন্সিলর মতিন সরকার গ্রেপ্তার
দেখুন: ড. ইউনুসসহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের
ইম/


