বিজ্ঞাপন

গাজীপুর সিটি কর্পোরেশন এর ম্যানহোলে পরে নারী নিখোঁজ, উদ্ধারের চেষ্টা ফায়ার সার্ভিসের

গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পরে এক নারী নিখোঁজ হয়েছেন। রোববার রাত সোয়া ৯ টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
‎তাৎক্ষণিকভাবে নিখোঁজ নারী ফারিয়া তাসনিম জ্যোতি আক্তার বিদেশি ঔষধ আমদানিকারক প্রতিষ্ঠান মনি ট্রেডিং কর্পোরেশন ন্যাশনাল সেলস ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ওই নারীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

বিজ্ঞাপন

ফারিয়া তাসনিম জ্যোতি চুয়াডাঙ্গা জেলার মসজিদ পাড়া এলাকার মৃত ওয়ালিউল্লাহর মেয়ে। তিনি টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ভাড়া থেকে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে গাজীপুর সিটি করপোরেশনের ঢাকনা বিহীন একটি ম্যানহোলে পরে যান ওই নারী। এসময় স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালান। ম্যানহোল থেকে নারীর সন্ধান না পেয়ে পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো.শাহিন আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ম্যানহোলের ভেতর ঘন্টা ব্যাপি নিখোঁজ ওই নারীর সন্ধান চালাচ্ছেন। ম্যানহোলটির গভীরতা প্রায় দশ ফুট। দিনভর বৃষ্টি হওয়ায় ম্যানহোলটি পানিতে ভর্তি রয়েছে।

‎টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসকান্দার হাবিবুর রহমান বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছে পুলিশ।ফায়ার সার্ভিসের কর্মীরা ওই নারীকে উদ্ধার করতে চেষ্টা চালাচ্ছেন।

পড়ুন: খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক যুব ফোরামের কর্মী নিহত

দেখুন: জুলাই গ/ণ/হ/ত্যা: শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১ জুলাই |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন