গাজীপুরের শ্রীপুর পৌরসভার ১ নম্বর সিন্ডবি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। এ সময় ঘুষ নিয়ে পক্ষপাতিত্ব করার অভিযোগে স্থানীয় জনতার হামলার স্বীকার হন সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার রবিউল আলম।
মঙ্গলবার (২ই সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার সময় সড়ক ও জনপথ বিভাগ মহাসড়কের পূর্ব পাশে এই উচ্ছেদ অভিযান শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উচ্ছেদ শুরু হওয়ার দু’ঘন্টা পর দেড়টার দিকে স্থানীয় ব্যবসায়ীরা সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার রবিউল আলমের উপর হামলা করে। হামলাকালে ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকলেও হামলাকারীদের ফেরাতে তাদের কোনো ধরনের পদক্ষেপ নিতে দেখা যায়নি।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ী থেকে মাওনা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুপাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ হবে মর্মে গণবিজ্ঞপ্তি ও মাইকিং করা হয়। কিন্তু উচ্ছেদ করতে এসে সামনে এবং পিছনে বাদ রেখে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ১নং সিএন্ডবি এলাকায় কিছু দোকান উচ্ছেদ করা হয়। দোকানগুলোর পাশে অবৈধভাবে গড়ে উঠা বহুতল ভবনে হাত দেয়নি উচ্ছেদকারীরা।
এ বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগ গাজীপুরের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, হামলার সময় আমি অপর পাশে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিয়েছি। আমাদের সহকর্মী সার্ভেয়ারের সঙ্গে কথা বলে হামলার ব্যাপারে পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেব।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আশফাকুল হক চৌধুরী বলেন, শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত থেকে উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন। তিনি আরো বলেন, উচ্ছেদ অভিযানকালে আমাদের সার্ভেয়ার উপর হামলা হয়েছে, হামলাকারীদের বিরুদ্ধে পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
পড়ুন: কুকুর কামড়ের প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে জখম
দেখুন: ‘পঞ্চগড়ে আহমদিয়াদের ওপর হাম*লায় বিএনপি-জামাত জড়িত
ইম/


