গাজীপুরে বেতন-ভাতা পরিশোধে ব্যর্থ হওয়ায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন। এতে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে।
শিনইউয়েন গার্মেন্টস কোং লিমিটেড, যা বুলবুল নিটিং নামে পরিচিত এই প্রতিষ্ঠানের আগস্ট মাসের বেতন নির্ধারিত সময় ১০ সেপ্টেম্বর পরিশোধের কথা থাকলেও তা পরিশোধ করা হয়নি।
ফলে আজ (১১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে গাজীপুর মহানগরের বাসন থানাধীন দিঘীরপাড় এলাকায় কারখানা সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামে শতাধিক শ্রমিক।
বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ কারখানা মালিকের মোবাইল ফোন বন্ধ থাকায় ম্যানেজমেন্ট কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। বিষয়টি নিয়ে যোগাযোগ করেও মিলছে না আশ্বাস।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও বাসন থানা পুলিশ। প্রায় এক ঘণ্টা পর পুলিশের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।
পড়ুন: উখিয়ায় বিজিবির অভিযানে ১৬ হাজার ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক
দেখুন: মিশর-ইসরাইল যু/দ্ধে/র দোরগোড়ায়! এক দিনেই তেল আবিব দখলের হু/ম/কি |
ইম/


