32.8 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১২:২৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গাড়ি পোড়ানো মামলায় মির্জা ফখরুলসহ ৮ জন খালাস

পল্টন থানার গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আটজনকে খালাস দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

আজ বুধবার (২ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির শুনানি শেষে তাদের খালাস দেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত।

বিএনপি পক্ষের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০১২ সালে ময়লার গাড়ি পোড়ানোর ঘটনায় পল্টন থানার একটি মামলায় দীর্ঘ ১২ বছর পর খালাস পেয়েছেন তারা। মামলার মোট আসামি ছিল ৯ জন। এর মধ্যে একজন মারা যাওয়ায় বাকি আটজনকে খালাস দেওয়া হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর পল্টন মডেল থানাধীন মিন্টু রোডে মির্জা ফখরুল ইসলাম ও রিজভীর নেতৃত্বে ২০০ থেকে ২৫০ নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে রাস্তা অবরোধ করেন। এ সময় তারা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ি ভাঙচুর করেন ও বিস্ফোরণ ঘটান।

এ ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়িচালক মো. আয়নাল বাদী হয়ে মামলা করেন।

২০১৭ সালের ২৩ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক আনোয়ার হোসেন খান আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর গত ৩ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন