বিজ্ঞাপন

গানে-গ্রাফিতিতে নিহতদের স্মরণ, কোথাও পুলিশের বাধা

কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় সারাদেশে হতাহতদের স্মরণে আজ রিমেমবারিং আওয়ার হিরোস কর্মসূচি পালন হয়েছে দেশের বিভিন্ন জেলায়। শিক্ষার্থীদের পাশে প্রতিবাদের মাঠে এবার শিক্ষক-সমাজকর্মে-শিলী-বুদ্ধিজীবিরাও। অনেক ক্ষেত্রেই পুলিশের বাধা উপেক্ষা করে সমাবেশ করেছেন তারা।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচিতে সাড়া দিয়ে নানা আয়াজন ছিলো দেশের বিভিন্ন স্থানে। আন্দোলন ঘিরে নির্যাতন, শহীদ ও আহতদের নিয়ে স্মৃতিচারণ, গ্রাফিতি, দেওয়াল লিখন, ফেস্টুন এবং ডিজিটাল পোট্রের্ট তৈরি করেছে প্রতিবাদকারীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের সকালে মৌন মিছিল করে। কয়েকজন শিক্ষার্থীকে গোয়েন্দা পুলিশ তুলে নেওয়ার চেষ্টা করলে, শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটে। শিক্ষকরা বন্ধুকের সামনে বুক পেতে দেন। দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

প্রতিবাদী গানের মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষকও অংশ নেন এখানে। নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

বাদে মানববন্ধনে করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকরাও। আর ভোলাতেও বিক্ষোভ মিছিল করেছে ভোলায় সাধারন শিক্ষার্থীরা।

গানে গানে-দেয়াল লিখনে ‘রিমেমবারিং দ্য হিরোস’ কর্মসূচি পালন করেছে বগুড়ার শিক্ষার্থীরা। জেলার বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ এলাকায় তারা বিক্ষোভ মিছিল করে। ময়মসিংহে  ৯ দফা বাস্তবায়নের দাবি ওঠে।

টাঙ্গাইলে নিহতদের স্মরণে আমরা বিভিন্ন জায়গায় দেয়াল লিখন, সড়কে চিত্রাঙ্কন এবং প্রতিবাদি গানের আয়োজন ছিলো। পুলিশে বাধার মুখে পড়ে তারাও। একজন আটক হলেও তাকে পরে ছেড়ে দেয় পুলিশ।

এদিকে গতকালের কর্মসূচি ঘিরে সংঘর্ষে বরিশালে ১২ শিক্ষার্থীকে হেফাজতে নেয়ার কথা জানিয়েছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ে আবার অবস্থান নিয়েছে ছাত্রলীগ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন