বিজ্ঞাপন

গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৭ মার্চ এই পরীক্ষা শুরু হবে এবং ওই দিন ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর এক সপ্তাহ করে বিরতি দিয়ে অন্য দুটি ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনের কনফারেন্স রুমে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ২৭ মার্চ, ৩ এপ্রিল ও ১০ এপ্রিল গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৭ মার্চ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।

তবে ভর্তি পরীক্ষার জন্য আবেদন শুরুর তারিখ কবে হবে, তা পরবর্তী সভায় নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে।

সভায় ইউজিসির পাবলিক বিশ্বিবদ্যালয়ের দায়িত্বে থাকা সদস্য অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান স্বাগত বক্তব্য দেন। এসময় সচিব ড. মো. ফখরুল ইসলামসহ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : ঢাবি ভর্তি পরীক্ষায় সুযোগ পাচ্ছে ২০২০-২০২৩ সালে উত্তীর্ণ শিক্ষার্থীরাও

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন