সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
শনিবার (২৮ মার্চ) গভীর রাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিডনি থেকে ঢাকায় পৌঁছান তিনি। দেশে ফেরার পর রোববার বিসিবিতেও যোগ দিয়েছেন।
গত ১৬ ফেব্রুয়ারি পরিবারসহ রমজান ও ঈদ উদযাপনের উদ্দেশ্যে অস্ট্রেলিয়ায় যান বুলবুল। পরিবার সেখানে বসবাস করায় দায়িত্ব নেওয়ার পরও তাকে একাধিকবার দেশের বাইরে থাকতে দেখা গেছে।
তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এবং বিসিবির বর্তমান কমিটি ঘিরে বিতর্কের কারণে তার এই সফরকে কেন্দ্র করে নানা গুঞ্জন তৈরি হয়। অনেকেই ধারণা করেছিলেন, তিনি হয়তো আর দেশে ফিরবেন না।
এর আগে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল, ২৬ বা ২৭ মার্চের মধ্যে তিনি দেশে ফিরবেন। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় জল্পনা আরও জোরালো হয়। শেষ পর্যন্ত দেশে ফিরে সেই সব গুঞ্জনের অবসান ঘটালেন বিসিবি সভাপতি।
পড়ুন: সংসদের মুলতবি অধিবেশন চলছে, পরিচালনা করছেন ডেপুটি স্পিকার
আর/


