আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই হত্যাযজ্ঞের অভিযোগে করা মামলায় আসামি হচ্ছেন সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তা। তারা হলেন— ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ এবং সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের সাবেক জিওসি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।
রোববার (২৯ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে প্রসিকিউশন। আগামী ৭ এপ্রিল তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে। সেদিন তাদের উপস্থিতিতেই এসব মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হবে।
প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, মামুন খালেদের বিরুদ্ধে বিগত সরকারের সময় গুমের ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। অন্যদিকে, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ফেনীতে জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
পড়ুন: প্রিপেইড মিটারে আর মাসিক চার্জ থাকবে না: বিদ্যুৎমন্ত্রী


