লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা বিএনপির সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিগত ১৭ বছরে যারা গুম ও খুনের শিকার হয়েছেন, তাদের আত্মত্যাগ জাতির জন্য গভীর বেদনার। তিনি জানান, ভবিষ্যতে যদি জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, বিএনপি ওইসব ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াবে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান এবং বিভিন্ন আন্দোলনে শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা অবিচল। সামনে একটি নতুন বাংলাদেশ গঠনের সুযোগ এসেছে। তাই গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান।
চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম বেল্লাল হোসেন (ভিপি)র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ভিপি হারুন, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, সিনিয়র যুগ্ম-আহবায়ক এডভোকেট মো. হাছিবুর রহমান, এডভোকেট হাফিজুর রহমান, বাফুবের সহ-সভাপতি মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী প্রমুখ।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

