19.9 C
Dhaka
০৪/০৩/২০২৬, ৫:৩০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গুম-নির্যাতনের ২ মামলায় ১৩ সেনা কর্মকর্তার ভার্চুয়াল হাজিরার আবেদন নাকচ

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মেয়াদে গুম-নির্যাতনের অভিযোগ নতুন মোড় নিচ্ছে আইনি প্রক্রিয়ায়। মানবতাবিরোধী অপরাধের দুই পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সেনাবাহিনীর ১৩ কর্মকর্তাসহ মোট ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ ঠিক হয়েছে আগামী ৩ ও ৭ ডিসেম্বর। গতকাল রোববার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সিদ্ধান্ত দেন।

বিজ্ঞাপন

এর আগে ঢাকা সেনানিবাসের সাময়িক কারাগার থেকে প্রিজন ভ্যানে করে গ্রেপ্তার ১৩ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের ভার্চুয়াল হাজিরার আবেদন নাকচ করে ট্রাইব্যুনাল জানায়, ‘আইন সবার জন্য সমান, তাই সশরীরেই উপস্থিত থাকতে হবে।’ পলাতকদের আত্মসমর্পণের জন্য বিজ্ঞপ্তির প্রক্রিয়াও চলছে।

পলাতক শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন জেড আই খান পান্না। একইভাবে কামালসহ অন্য পলাতক আসামিদের প্রতিরক্ষায়ও রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। আদালত সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে প্রকাশিত আপত্তিকর কনটেন্ট অপসারণের নির্দেশও দিয়েছেন।

পড়ুন: ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সব মামলা ডিসেম্বরের মধ্যেই নিষ্পত্তি হতে পারে’

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন