০১/০৩/২০২৬, ৬:৪০ পূর্বাহ্ণ
18.1 C
Dhaka
০১/০৩/২০২৬, ৬:৪০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গুলিবিদ্ধের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জড়িত প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

বিজ্ঞাপন

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে আখাউড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি আখাউড়া পৌরশহরের সড়কবাজার পৌর মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আদর আলী শপিং কমপ্লেক্স (মায়াবী সিনেমা হল) এর সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসেন খান।

বক্তারা বলেন, গুলিবিদ্ধের ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় বিএনপি রাজপথে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এ সময় বিক্ষোভকারীরা “কবীর আহমেদ ভূঁইয়া”, “বিএনপি জিন্দাবাদ”সহ বিভিন্ন স্লোগান দেন।

পড়ুন- ওসমান হাদিকে গুলি:ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে সতর্কাবস্থানে বিজিবি

দেখুন- মধ্যপ্রাচ্যে নতুন সং/ঘা/ত আসছে?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন