গত ২১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে রংপুর জেলার বদরগঞ্জের চাঞ্চল্যকর আগুনে পুড়িয়ে গৃহবধূকে হত্যা মামলার প্রধান আসামি গৃহবধূ শান্তার দ্বিতীয় স্বামী মোহাম্মদ আলী (৪০)কে নীলফামারী জেলার সৈয়দপুরের তেলিপাড়া বিমানবন্দর এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুরের একটি আভিযানিক দল।
বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)বিপ্লব কুমার গোস্বামী।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৩ বছর পূর্বে গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ আলী (৪০) এর সাথে শান্তা’র বিবাহের পর থেকেই শান্তাকে প্রায় সময় মারপিট ও প্রাননাশের হুমকি দিতেন মোহাম্মদ আলী । পরবর্তীতে গত ২১/০২/২০২৫ ইং তারিখে আনুমানিক বেলা ১২.৩০ মিনিটে রংপুর জেলার বদরগঞ্জ থানার ০৯ দামোদরপুর ইউনিয়নের আমরুলবাড়ী কামারপাড়া গ্রামের হরলাল এর ভুট্টা ক্ষেত হতে ভিকটিমের মুখসহ শরীর আগুনে ঝলসানো অবস্থায় মৃতদেহ পাওয়া যায়। এ ঘটনায় ভিকটিমের মা মোছাঃ ফরিদা বাদী হয়ে রংপুর জেলার বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিষয়টি নিয়ে প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়া এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুরের একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামি কে ধরতে সক্ষম হয়। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

