১০/০২/২০২৬, ১২:১০ অপরাহ্ণ
20 C
Dhaka
১০/০২/২০২৬, ১২:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গোপালগঞ্জে আ.লীগের নাশকতা ঠেকাতে বিএনপির অবস্থান কর্মসূচি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে নাশকতা ঠেকাতে গোপালগঞ্জে বেশ কয়েকটি স্থানে অবস্থান নিয়েছে বিএনপির নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

রোববার (১৬ নভেম্বর) সকাল থেকে গোপালগঞ্জ সদরের বিজয়পাশা, মান্দারতলা, গোপীনাথপুর ও কাশিয়ানীর গোপালপুর এলাকা সহ বিভিন্ন স্থানে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায়।

গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেলিন বলেন, আওয়ামী লীগের ডাকা কর্মসূচিকে ঘিরে যেন কোন প্রকার নাশকতা করতে না পারে তার জন্য আমরা জেলার বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা বিএনপি সহ আমাদের যে অঙ্গ সংগঠনের নেতাকর্মী রয়েছে তারাও অবস্থান নিয়েছে। আশাকরি সব ধরনের নাশকতা ঠেকাতে পারবো।

এদিকে জেলায় সব ধরনের নাশকতা ঠেকাতে সকল প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও নিরাপত্তা জোরদার ও জেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে।

পড়ুন: সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে, সোমবার রায় দেখবে পুরো বিশ্ব

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন