২৫/০২/২০২৬, ৬:৪৯ পূর্বাহ্ণ
19.2 C
Dhaka
২৫/০২/২০২৬, ৬:৪৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গোপালগঞ্জে এনসিপির উপর হামলার প্রতিবাদে শেরপুরে জামায়াতের বিক্ষোভ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্তৃক গোপালগঞ্জে এনসিপি’র উপর হামলার প্রতিবাদে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে শেরপুর মাইসাহেবা মসজিদ গেইট থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি গেইটে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর শহর শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান।

শেরপুর শহর শাখার আমীর মাওলানা নুরুল আমিন এর সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার এর সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের শুরা সদস্য মাওলানা আব্দুল বাতেন, কর্ম পরিষদ সদস্য ডা.আনোয়ার হোসাইন, প্রচার বিভাগের সেক্রেটারি ও শেরপুর -২ নকলা-নালিতাবাড়ী আসনের এমপি প্রার্থী মু.গোলাম কিবরিয়া ভিপি, কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, জেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুজ্জামান মাসুম, শেরপুর সদর উপজেলা আমীর, মাওলানা আতাউর রহমান, সদর উপজেলা নায়েবে আমীর, মাওলানা নূরে আলম সিদ্দিকী প্রমূখ।

এসময় বক্তারা, গোপালগঞ্জে এনসিপি‘র নেতৃবৃন্দের উপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্তৃক নেক্কারজনক হামলার প্রতিবাদ ও হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

বিজ্ঞাপন

পড়ুন : শেরপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন