১৪/০২/২০২৬, ২৩:০২ অপরাহ্ণ
21 C
Dhaka
১৪/০২/২০২৬, ২৩:০২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার প্রতিবাদে চরফ্যাশনে বিক্ষোভ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রার গাড়ি বহরে ও সমাবেশে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার প্রতিবাদে চরফ্যাসনে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীরা।

বুধবার (১৬ জুলাই) রাত ৮ টায় ফ্যাসন স্কয়ারে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভোলা জেলার যুগ্ম সমন্বয়কারী আমজাদ হাবিব । আরো বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক ও চট্রগ্রাম মহানগর এনসিপির সংগঠক আজগর আলী আশিক, এনসিপি ভোলা জেলা সদস্য ও উপজেলা যুগ্ম সমন্বয়কারী শফিউল্লাহ শফি।
আরো উপস্থিত ছিলেন উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী বেল্লাল হোসেন জুয়েল, এনসিপির জেলা শ্রমিক উইং এর প্রধান সমন্বয় হাফেজ মোঃ শাহাবুদ্দিন প্রমুখ।

বক্তারা গোপালগঞ্জে এনসিপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদের উপর হামলায় জড়িত নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের ক্যাডারদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে বিচার করার দাবি জানান।

বিজ্ঞাপন

পড়ুন : চরফ্যাশনে জামায়াতের ওয়ার্ড সভাপতিদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন