বিজ্ঞাপন

গোপালগঞ্জে কারাগারে হামলা : জেলা আইনজীবী সমিতির সভাপতি, সম্পাদকসহ আসামি ১১৬১ জন

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা কে কেন্দ্র করে সংঘর্ষের সময় কারাগারে হামলার ঘটনায় জেলা আইনজীবী সমিতির সভাপতি এম এম নাসির আহমেদ, সাধারণ সম্পাদক এম জুলকদর রহমান সহ ১২ জন আইনজীবীকে আসামী করে মামলা দায়ের করেছে জেলা কারাগার। এ মামলায় ১৬১ জন কে নামীয় ও ৯০০ থেকে ১০০০ জনকে অজ্ঞাত সহ মোট ১১৬১ জনকে আসামী করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) রাতে গোপালগঞ্জ জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার তানিয়া জামান বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় ১২ জন আইনজীবী হলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এম এম নাসির আহমেদ, সাধারণ সম্পাদক, এম জুলকদর রহমান, মুন্সি আতিয়ার রহমান, জয়ন্ত কুমার চক্রবর্তী, সাদিদ বিপ্লব, কালিমুল্লাহ, দেলোয়ার হোসেন সরদার, এস এম আবুল কালাম আজাদ, আব্দুল্লাহ আশিক জামান উপল, এনামুল হক ডাবলু, এস এম মুনির হিটলার ও ইকবাল হোসেন।

তবে ঘটনার সময় জেলা দায়রা জজ আদালতের বিচারকের খাস খামরায় সকল আইনজীবী অবস্থান করছিলেন বলে দাবি জেলা আইনজীবী সমিতির সভাপতি এম এম নাসির আহমেদের। অন্যদিকে বেশ কয়েকজন আসামীর নাম মামলায় একাধিকবার উল্লেখ করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, গত ১৬ আগস্ট জাতীয় নাগরিক পার্টির ( এনসিপি) পদযাত্রা কে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘর্ষ চলাকালীন সময়ে জেলা কারাগারে হামলার ঘটনা ঘটে। এঘটনায় মঙ্গলবার রাতে জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার তানিয়া জামান বাদী হয়ে ১৬১ জনের নাম উল্লেখ ও ৯০০ থেকে ১০০০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে।

এ বিষয়ে মামলার ৮৫ নং আসামী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এম এম নাসির আহমেদ বলেন, ঘটনার সময় আমরা সকল আইনজীবী জেলা জজের খাস খামরায় অবস্থান করছিলাম। সেখানের সিসিটিভি ফুটেজও হয়ত আছে। তারপরও আমাদের কেন আসামি করা হলো বিষয়টি আমার বোধগম্য নয়।আমাদের মোট ১২ জন আইনজীবী কে আসামী করা হয়েছে।

এবিষয়ে মামলার বাদী ও জেলা কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) তানিয়া জামানের মুঠোফোন একাধিকবা চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

পড়ুন : গোপালগঞ্জের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে : ফাওজুল কবীর খান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন