১০/০২/২০২৬, ২০:০৩ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ২০:০৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গোপালগঞ্জে ‘খেলনা দেওয়ার’ কথা বলে শিশুকে ধর্ষণ

গোপালগঞ্জের কাশিয়ানীতে মাটির খেলনা দেওয়ার কথা বলে বাগানে নিয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশি যুবকের বিরুদ্ধে।

গত বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের তিলছড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

শিশুর পরিবারকে ভয়ভীতি দেখিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে।

এ ঘটনায় শিশুর বাবা শরিফুল মোল্যা বাদী হয়ে কাশিয়ানী থানায় মামলা করেছেন। অভিযুক্ত আকাশ মোল্যা (১৮) একই গ্রামের তারু মোল্যার ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত ২০ মার্চ বিকেলে শিশুটিকে বাড়িতে রেখে তার মা বাড়ির পাশে ধনিয়া ক্ষেতে গিয়েছিল। এ সময় প্রতিবেশি যুবক আকাশ মোল্যা মাটির খেলনা দেওয়ার কথা বলে পাশের একটি মেহগনি বাগানে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধনিয়া ক্ষেত থেকে শিশুর মা বাড়িতে এসে দেখে তার মেয়ে পেট ধরে কান্নাকাটি করছে। জিজ্ঞাসা করলে শিশু জানায়, প্রতিবেশি আকাশ তাকে মাটির খেলনা দেওয়ার কথা বলে বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রভাবশালীরা শিশুর পরিবারকে মামলা না করতে চাপ দেন এবং ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। আজ মঙ্গলবার শিশুর বাবা বাদী হয়ে কাশিয়ানী থানায় গিয়ে মামলা দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান বলেন, ‘শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।’

বিজ্ঞাপন

পড়ুন : গোপালগঞ্জে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন