১১/০২/২০২৬, ২৩:১৭ অপরাহ্ণ
20 C
Dhaka
১১/০২/২০২৬, ২৩:১৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গোপালগঞ্জে দুটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে দুইটি ভোট কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তেমন কোন ক্ষয়ক্ষতি না হলেও বিকট শব্দে এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার গোবরা নিলারমাঠ এলাকায় অবস্থিত শহীদ মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনের সড়কে ও টুঙ্গিপাড়া উপজেলার গুয়াধানা এলাকায় বিন্দুবাসিনী বিদ্যালয়ের সামনে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। এসময় আশপাশের এলাকা সহ ওই এলাকা বিকট শব্দে কেপে ওঠে।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, রাত সাড়ে সাতটার দিকে দিকে কে বা কাহারা সদর উপজেলা নিলারমাঠ এলাকায় সড়কের উপরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এঘটনায় কোন ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।

অন্যদিকে, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, উপজেলার গুয়াধানা এলাকায় বিন্দুবাসিনী বিদ্যালয়ের সামনের সড়কে একটা ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।

বিজ্ঞাপন

পড়ুন : গোপালগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর উপর গুলিছোড়ার অভিযোগ, পুলিশ বলছে মিথ্যা


বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন