১০/০২/২০২৬, ২০:০৪ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ২০:০৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে পদত্যাগ করলেন ছাত্রলীগ নেতা

গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে পদত্যাগ করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা। ওই নেতার নাম ফাইম ভুইয়া। তিনি সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

শুক্রবার (২৫ জুলাই) বিকাল ৪ টার দিকে সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া গ্রামের নিজ বাড়িতে ১০ লিটার দুধ দিয়ে গোসল করে পদত্যাগের ঘোষণা দেন।

দুধ দিয়ে গোসল করে পদত্যাগ করা ছাত্রলীগ নেতা বলেন, গত বছর আমার অজান্তে আমাকে চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়েছে। আজকে বিষয়টি আমার নজরে আসলে আমি দুধ দিয়ে গোসল করে পদত্যাগ করলাম।

তিনি আরো বলেন, আমকে ও আমার পরিবাকে হেয় করার জন্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগে আমার নাম দেওয়া হয়েছে। আমি এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে ঘৃনা করি। আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি। এখন থেকে আমার সাথে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোন সম্পর্ক নেই।

বিজ্ঞাপন

পড়ুন : দাফনের ৫ দিন পর গোপালগঞ্জে নিহত ৩ জনের লাশ কবর থেকে উত্তোলন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন