বিজ্ঞাপন

গোপালগঞ্জে দেশীয় অস্ত্র ও মদসহ ছাত্রলীগ নেতা আটক

গোপালগঞ্জের কাশিয়ানীতে দেশীয় অস্ত্র ও মদসহ নাহিদ হাসান অপু নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার ভোররাতে কাশিয়ানী বাজার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ওই নেতার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। নাহিদ হাসান অপু ওই এলাকার আব্দুর রাজ্জাক শেখের ছেলে ও কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সদস্য।

বিষয়টি নিশ্চিত করে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে কাশিয়ানীর বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রলীগ নেতা নাহিদ হাসান অপুর বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মদ সহ তাকে গ্রেফতার করা হয়। আটককৃত নাহিদ হাসান অপু উপজেলা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। নাহিদ হাসান অপুকে আইনানুগ প্রক্রিয়া শেষে কোর্টে প্রেরণ করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন: প্রেমের টানে গোপালগঞ্জে ছুটে এলেন চীনা তরুণ, করলেন বিয়ে

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন