গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ইজিবাইকের সংঘর্ষে ২ নারী সহ ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শিশু সহ ৩ জন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা খুলনা মহাসড়কে উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ডে এদুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় নিশ্চিত হওয়া যাইনি।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বেলা ১২ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস কাশিয়ানী উপজেলার মাঝিগাতি এলাকায় পৌঁছালে বিপরীতমুখি একটি ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। এঘটনায় ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। গুরুতর আহত হয় শিশু ও নারী সহ আরও ৫ জন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। পরে আহতদের নিয়ে গোপালগঞ্জ সদর হাসপাতাল গেলে কর্তব্যরত চিকিৎসক আরও ২ জন কে মৃত ঘোষণা করে। নিহতদের মধ্যে ২ জন নারী ও ২ জন পুরুষ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মো. রাসেল বলেন, এখন পর্যন্ত ৪ জনের নিহতের খবর আমরা পেয়েছি। তাদের পরিচয় সনাক্তের জন্য কাজ চলছে। বিস্তারিত পড়ে জানাতে পারবো।
পড়ুন : গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় স্বেচ্ছাসেবকদল নেতা সুজন গ্রেপ্তার


