১১/০২/২০২৬, ১:৫৭ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ১:৫৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আজ রবিবার (১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রেজাউল মাওলা।

এখন পর্যন্ত নিহত ৫ জনের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- সামাদ আলী (৪০), তানিয়া আফরোজ, সাকিবুর রহমান (৩৫) ও রহিজ শেখ (২৪)। নিহতরা সবাই বাসের যাত্রী ছিলেন।

কাশিয়ানী থানার উপপরিদর্শক সেলিম মিয়া বলেন, ‘এখন পর্যন্ত ৫ জনের মধ্যে চারজনের নাম শনাক্ত করতে পেরেছি। এরমধ্যে নিহত তানিয়া আফরোজ এবং তার বোন চহুরা একই বাসে ছিলেন। তাদের দুই বোনের মধ্যে একজন মারা গেছেন। তবে তিনি তানিয়া না কি চহুরা সেটি আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

স্টেশন মাস্টার রেজাউল মাওলা বলেছেন, ‘সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে নারীসহ ৫ জন নিহত হন।’

তিনি আরও বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৫ জনের মরদেহ উদ্ধার করি। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। মরদেহ পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন