গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের নারী – শিশু সহ ৩ জনের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন ১ জন।
শনিবার (১৭ জানুয়ারি) রাত ৯ টার দিকে উপজেলার রাজপাট ইউনিয়নের তেতুলিয়া গ্রামে এঘটনা ঘটে।
নিহতেরা হলেন, তেতুলিয়া গ্রামের হানিফ সিকদারের ছেলে ইরান সিকদার( ৫০), একই পরিবারের মোশাররফ সিকদারের স্ত্রী রাহেলা(৫৫) বেগম ও তার ছেলের ১০ মাস বয়সী সন্তান সাইফান সিকদার।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত নয়টার দিকে মৃত রাহেলা বেগমের ছেলে সজিব সিকদারের বসতঘরে বিদ্যুৎের লিকেজ (ছেড়া) তারে স্পর্শ লেগে বিদ্যুতায়ীত হয়। এসময় রাহেলা কোলে তার নাতি সাইফন থাকায় সেও বিদ্যুতায়ীত হয়। এসময় ইরান সিকদার তাদের ছাড়াতে গেলে তিনিও বিদ্যুতায়ীত হন। পরে পরিবারের অন্য সদস্যরা বিদ্যুৎ লাইন বন্ধ করে দিলে ঘটনাস্থলেই রাহেলা বেগম ও ইরান সিকদারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় শিশু সাইফান কে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছে। আমাদের আইনানুগ প্রক্রিয়া চলমান।
পড়ুন : সোনারগাঁয়ে ডাকাত সন্দেহে গণপিটুনির শিকার ৮ জনই শ্রমিক!


