32.8 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১৩:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করলেন আ’লীগ নেতা

বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম দেশবিরোধী উল্লেখ করে গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এক আওয়ামী লীগ নেতা।

পদত্যাগের ঘোষণা দেওয়া ওই নেতা হলেন, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আলী শেখ।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরের উপজেলার দিগনগর ইউনিয়নের কানুড়িয়া গ্রামে তার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি অতীতে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকায়, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে আমার নাম অন্তর্ভুক্ত ছিল। বর্তমান আওয়ামী লীগের বিভিন্ন দেশবিরোধী কর্মকাণ্ড, দেশ ও জনতার স্বার্থ বিরোধী কার্যক্রম আমার নীতি ও আদর্শের সাথে সাংঘর্ষিক হওয়ায়, আমি আজ থেকে মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের প্রাথমিক সদস্য পদসহ সকল প্রকার কার্যক্রম থেকে অব্যাহতি নিচ্ছি। আমি এই মর্মে অঙ্গীকার করতেছি যে, আজকের পর হতে আওয়ামী লীগের রাজনীতির সাথে আমার কোন সম্পর্ক থাকবে না আমি দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো।

বিজ্ঞাপন

পড়ুন : দেবীগঞ্জে স্কয়ার ক্লিনিকে চিকিৎসক ও কতৃপক্ষের অবহেলায় প্রসূতি মায়ের মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন