25.3 C
Dhaka
০৫/০৩/২০২৬, ২২:১৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গোপালগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর উপর গুলিছোড়ার অভিযোগ, পুলিশ বলছে মিথ্যা

গোপালগঞ্জ -২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সিপন ভূইয়াকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুঁড়েছে বলে অভিযোগ তুলেছে তিনি নিজেই । এঘটনায় তিনি আহত বা কোন ধরনের ক্ষয়ক্ষতির শিকার হননি । এদিকে পুলিশ বলছে, গুলি ছোড়ার অভিযোগ ডাহা মিথ্যা, তার সাজানো নাটক।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ ফেব্রুয়ারী) রাত ৮টার দিকে গোপালগঞ্জ সদরের চন্দ্রদিঘলীয় এলাকার ভুঁইয়াপাড়ায় অবস্থিত প্রার্থী নিজ বাড়ির সামনে এঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্বতন্ত্র প্রার্থী সিপন ভূইয়া ও তার ভাই রুবেল ভুঁইয়া।

স্বতন্ত্র প্রার্থী সিপন ভূইয়া বলেন, আমি বাসায় ঢোকার সময় পিছন থেকে এক ব্যক্তি আমাকে লক্ষ্য করে একটি গুলি ছোড়ে। এতে আমি আতঙ্কিত হয়ে পড়ে গিয়ে সামান্য আঘাত পাই।

সিপন ভূইয়ার ভাই রুবেল ভুঁইয়া বলেন, আমার ভাই তার নির্বাচনী শেষ করে বাসায় ফিরছিলেন। এসময় বাসার সামনে পৌঁছালে আমার ভাইকে লক্ষ্য করে মহাসড়কের উপর থেকে কে বা কারা গুলি ছোড়ে। এতে আমার ভাই আতঙ্কিত হয়ে পাশে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে আমরা গিয়ে তাকে উদ্ধার করে ঘরে নিয়ে আসি। আমার ভাই আহত বা তার কোন ক্ষয়ক্ষতি হয়নি। আমরা পুলিশ ও গোয়েন্দা সংস্থাকে জানিয়েছি। তারা আমার বাসায় এসেছে। তারা বিষয়টি নিয়ে তদন্ত করে দেখছে।

এবিষয়ে জানতে চাইলে গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মোমেনুল ইসলাম বলেন, আমরা খবর শুনে ঘটনাস্থলে আসি। কিন্তু তেমন কোন আলামত কিংবা গুলির খোসা পাইনি। হতে পারে তিনি অন্যকিছুর শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েছিলেন।

গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ বলেন, গুলি ছোড়ার অভিযোগ ডাহা মিথ্যা। এটি তার সাজানো নাটক। তিনি তার স্বার্থ হাসিলের জন্য এই ধরনের নাটক করেছেন বলে আমাদের কাছে মনে হয়েছে। কেন না তাকে গুলি করলো আর বাড়ির আসেপাশে কেউ শব্দ শুনলো না এটা কেমন কথা। আমাদের পুলিশ সেখানে গিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিষয়টি খতিয়ে দেখছে কোন প্রমাণ পাইনি।

পড়ুন- জামায়াতের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন