১০/০২/২০২৬, ১০:২১ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১০/০২/২০২৬, ১০:২১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গোপালগঞ্জে হাতকড়া নিয়ে থানা থেকে পালালো আসামী, ২ পুলিশ বরখাস্ত

গোপালগঞ্জের মুকসুদপুরে থানা থেকে হাতকড়া নিয়ে হৃদয় শেখ ২২ নামে এক হত্যা মামলার আসামী পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পুলিশকে বরখাস্ত করেছে জেলা পুলিশ

বিজ্ঞাপন

গত বুধবার ৮ জানুয়ারি সকালে মুকসুদপুর থানায় এ ঘটনা ঘটে। আসামি হৃদয় শেখ উপজেলার কমলাপুর এলাকার আলমগীর শেখের ছেলে।বরখাস্ত হওয়া ওই দুই পুলিশ সদস্য হলেন মুকসুদপুর থানার এসএই শামিম ও কনস্টেবল মাহফুজ।

জানা গেছে, ২০২৪ সালে ফরিদপুর জেলার নগরকান্দি উপজেলার দামরদী গ্রামের শাহালম মাদবর এর ছেলে ভ্যান চালক আকাশ মাদবর (১৬) কে হত্যা করে তার লাশ গুম করে রাখা হয় । এ ঘটনায় আকাশের বাবা বাদী হয়ে মুকসুদপুর থানায় হৃদয় শেখ সহ আরো বেশ কয়েকজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮টার সময় বাদীর লোকজনের সহযোগিতায় মুকসুদপুর থানা পুলিশ আসামী হৃদয় কে গ্রেফতার করতে সক্ষম হয়। হৃদয় কে ওই রাতে থানার রাখা হয়। পরদিন বুধবার জানা যায় হাতকড়া পরা অবস্থায় কোর্টে চালান করার সময় আসামি হৃদয় শেখ গোপালগঞ্জ মুকসুদপুর থানা থেকে পালিয়ে গেছে।

গোপালগঞ্জে ২ পুলিশ বরখাস্ত

বিষয়টি প্রথম গোপালগঞ্জে মুকসুদপুর থানা পুলিশ গোপন রাখলেও সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়ে যায়। এনিয়ে উপজেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনা। ঘটনা জানাজানি হওয়ার পর এসআই শামিম ও কনস্টেবল মাহফুজকে সাময়িকভাবে বরখাস্ত জেলা পুলিশ।

এবিষয়ে জানতে চাইলে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা কামাল বলেন, আমরা এবিষয়ে কিছু বলতে পারবো না। আমরা লিখিত আকারে প্রেসরিলিজ দিয়েছি। সেখানে সব উল্লেখ করা আছে।

গোপালগঞ্জের জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন,এ ঘটনায় আমরা ইতো মধ্যেই ব্যবস্থা নিয়েছি। দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি যদি তাদের বিরুদ্ধে কোন ঘুষ গ্রহণ বা কাজে গাফিলতি পাই। তাহলে তাদের বিরুদ্ধে নিয়মনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেখুন: গোপালগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন