বিজ্ঞাপন

গোপালগঞ্জে হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের বিক্ষোভ

গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে শহরের দক্ষিণ কালিবাড়ি মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে যায়। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্র মজলিসে সুরা সদস্য ও জেলা আমীর মোবারক হোসেন আকন্দ।

জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আমিনুল ইসলামের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন এসিস্ট্যান্ট সেক্রেটারি জুনায়েদ হাসান, জেলা অফিস সম্পাদক মনির হোসেন, জেলা যুব ও আইন বিষয়ক সম্পাদক কাজি সিরাজুল ইসলাম, জেলা ছাত্র শিবিরের সভাপতি হাসান মাহমুদ প্রমুখ।

এসময় জামায়াতে ইসলামীর কেন্দ্র মজলিসে সুরা সদস্য ও জেলা আমীর মোবারক হোসেন আকন্দ গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, যারা ১৭ বছর ফ্যাসিবাদের রাষ্ট্র কায়েম করেছিলেন, ৫ আগস্ট পালিয়ে দাদার বাড়ি দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছিল। আমরা বলেছি ৫ আগস্ট হলো দ্বিতীয় স্বাধীনতা। একবছর অতিক্রম না হতেই গোপালগঞ্জ কি আলাদা জেলা হয়ে গেছে নাকি? ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরেও কিভাবে একটি রাজনৈতিক দলের কর্মসূচিতে তারা হামলা করেছে! দেশ হয়ে গেছে নাকি? দ্রুত সময়ের মধ্যে গোপালগঞ্জকে আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত করে দায়ীদের আইনের আত্ততায় এনে কঠোর বিচারের দাবি জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস ফিল্ডের উপব্যবস্থাপক জমি অধিগ্রহণে অতিরিক্ত টাকা দাবি, প্রতিবাদে মানববন্ধন

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন