১৩/০২/২০২৬, ১:৩৭ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১৩/০২/২০২৬, ১:৩৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে রাঙামাটিতে এনসিপির বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় এনসিপি রাঙামাটি জেলা সমন্বয় কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও ব্লকেড কর্মসূচি পালন করা হয়।

এদিন সন্ধ্যায় রাঙামাটি জেলা শহরের রাজবাড়ি এলাকা থেকে একটজ বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলাপ্রশাসক কার্যালয়ের সামনে এসে সড়কে অবস্থান নিয়ে ব্লকেড কর্মসূচি পালন করে। এসময় আধাঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

বিক্ষোভ সমাবেশে এনসিপির জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ককারী বিপিন জ্যোতি চাকমা, যুগ্ম সমন্বয়কারী জাহিদুল ইসলাম জাহিদ, সাহেদুল ইসলামসহ জেলা এনসিপির নেতারা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ফ্যাসিবাদকে কোনোভাবেই মাথাচাঁড়া দিতে দেয়া যাবে না।দ্রুত হামলাকারীসহ আওয়ামী লীগের দোসরদের বিচারের আওতায় আনতে হবে। ব্লকেড চলাকালে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের দু’পাশে যানজট সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

পড়ুন : রাঙামাটিতে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন