গোপালগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবসে বধ্যভূমির স্মৃতিস্তম্ভ পুলিশ, প্রশাসন সহ বেশ কয়েকটি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করলেও শ্রদ্ধা জানায়নি বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার নেতাকর্মীরা। তবে বুদ্ধিজীবি দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় অংশ নেয় দলটির সাবেক আমির ও গোপালগঞ্জ ২ আসনের মনোনীত প্রার্থী মো. আজমল সরদার।
জানাগেছ, রবিবার (১৪ ডিসেম্বর) সারাদেশে রাষ্ট্রীয়ভাবে পালিত হয় শহীদ বুদ্ধিজীবি দিবস। এদিন সকাল নয়টার দিকে জেলা শহরের বধ্যভূমির সৃতিস্তম্ভে প্রথমে জেলা প্রশাসন ও জেলা পুলিশ পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক দল সহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানান। পরে জেলা প্রশাসন আয়োজিত সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তবে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানালেও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন জানানো হয়নি। তবে আলোচনা সভায় অংশ নিয়েছে তারা।
এবিষয়ে জানতে চাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার সাবেক আমির ও গোপালগঞ্জ -২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. আজমল সরদার বলেন, আমাদের কেন্দ্রীয় ভাবে কোন নির্দেশনা ছিল না বধ্যভূমির সৃতিস্তম্ভে ফুল দেওয়ার। তবে জেলা প্রশাসনের দাওয়াত পেয়েছিলাম। তাদের সাথে একসঙ্গে ফুল দেওয়ার ইচ্ছা ছিল তবে আমার পৌঁছাতে একটু দেরি হয়ে গেছে। আমি আলোচনা সভায় অংশ নিয়েছি।
তিনি আরও বলেন, ইসলামে ফুল দেওয়ার বিষয়টি যায় না। ইসলাম যা সমর্থন করে না আমাদের কেন্দ্র থেকে সেই ধরনের কোন কিছুর নির্দেশনা দেওয়া হয় না। আমরা একটা ইসলামিক দল, ইসলামের বিধান অনুসারে আমাদের দলীয় কার্যক্রম পরিচালিত হয়ে ধাকে।
এদিন শ্রদ্ধা নিবেদন শেষ গোপালগঞ্জ – ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. বাবর আলী বলেন, ১৯৭১ সালের পর থেকে বাংলাদেশে এদিনটি তাৎপর্যপূর্ণ দিন হিসেবে পালিত হয়ে আসছে। ১৯৭১ সালে এই দিনে বাংলাদেশকে মেধাশূণ্য করতে দেশের সূর্যসন্তানদের একজায়গায় করে নির্মম ভাবে হত্যা করেছিল। এদিন একদিকে যেমন মেধাশূণ্য করার পায়তারা চলছিল, অন্যদিকে রাজাকার আলবদর আলশামস বাহিনীর বিজয় উল্লাসের দিন ছিল।
পড়ুন: জাতিসংঘ মিশনে নিহত দুই সেনা,পরিবারে শোকের মাতম
দেখুন: চীনের কোলঘেঁষা আরব ভূখণ্ড, পশ্চিমা কপালে চিন্তার ভাঁজ
ইম/


