ব্যক্তিগত কারণ দেখিয়ে ফেসবুকে পোস্ট করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. জাহিমুর রহমান জিসান এবং সাংগঠনিক সম্পাদক মো. ইশতিয়াক রহমান পদত্যাগ করেছেন। তারা যে রাজনৈতিক আদর্শ ধারণ করতো ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে সেই আদর্শের সঙ্গে বর্তমান পরিস্থিতি সাংঘর্ষিক বলেও পোস্টে উল্লেখ করছেন তারা।
আজ শনিবার (১২ জুলাই) সকাল ভোরে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তাঁরা দল থেকে পদত্যাগ করে নিজেদেরকে অরাজনৈতিক ব্যক্তি হিসেবে ঘোষণা করেন।
ফেসবুক পোস্টে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. ইশতিয়াক রহমান ও সিনিয়র সহ-সভাপতি মো. জাহিমুর রহমান জিসান লেখেন, ‘আমি স্বেচ্ছায়, সজ্ঞানে এবং ব্যক্তিগত কারণে দলীয় পদ থেকে পদত্যাগ করছি। আজ থেকে নিজেকে অরাজনৈতিক মানুষে পরিণত করলাম। ব্যক্তিগতভাবে যে আদর্শ আমি ধারণ করতাম, ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে সেই আদর্শের সঙ্গে বর্তমান পরিস্থিতি সাংঘর্ষিক।’
পোস্টে তারা আরো লেখেন, ‘দেশের পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে সেই আদর্শ কতটা সফল হবে, তাও প্রশ্নবিদ্ধ। যে আদর্শ নিয়ে ‘জুলাই বিপ্লব’ হয়েছিল, সেই শহীদদের রক্তের সঙ্গে কোনো গাদ্দারি আমি মেনে নিতে পারি না, সম্ভবও নয়। দেশের জন্য কাজ করতে কোনো দলীয় পদবির প্রয়োজন নেই দেশকে যে ভালোবাসে, সেই-ই প্রকৃত সন্তান। দেশের প্রয়োজনে সদা প্রস্তুত। সাধারণ জনতার কাতার থেকেই দেশের মঙ্গল কামনা করি। প্রত্যাশা করি, পরবর্তীতে দেশের শাসনব্যবস্থা যাদের হাতেই উঠুক, তারা যেন নিজেদের দেশের শাসক নয়, সেবক মনে করে।’
এ বিষয় পদত্যাগ করা ওই দুই নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যাইনি। মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসলাম বলেন, আমরা ওই দুই নেতার পদত্যাগের কথা শুনেছি। তবে এখনো বিস্তারিত কিছু জানি না। জেনে আপনাদের জানাতে পারবো।
পড়ুন: আগের আমলের সেই মাফিয়াদেরকে একটি রাজনৈতিক দল প্রশ্রয় দিচ্ছে : নাহিদ ইসলাম
দেখুন: জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মানবে না বিএনপি
ইম/


