১৪/০২/২০২৬, ২০:৩১ অপরাহ্ণ
23 C
Dhaka
১৪/০২/২০২৬, ২০:৩১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গোপালগঞ্জ কারো কাছে বর্গা দেয়া হয়নি-চাঁদপুরে এনসিপি নেতারা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে চাঁদপুরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বিজ্ঞাপন

১৬ জুলাই বুধবার বিকেলে চাঁদপুর বাসষ্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাইতুল আমিন জামে মসজিদের সামনে আল্লাহ চত্তরে সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), চাঁদপুর জেলা জুলাই মঞ্চের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তব্য রাখেন, এনসিপি চাঁদপুর জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মাহবুব আলম, চাঁদপুর জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ও চাঁদপুর সদর উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী তামিম খান, চাঁদপুর জেলা জুলাই মঞ্চ কাঠামোর আহবায়ক মো. জাকির হোসেন। তারা বলেন,গোপালগঞ্জ কারো কাছে বা কোন পরিবারের কাছে বর্গা দেয়া হয়নি। কাজেই গোপালগঞ্জে কোন সন্ত্রাসী কার্যক্রম মেনে নেয়া হবেনা।

এসময় উপস্থিত ছিলেন, এনসিপি চাঁদপুর সদর উপজেলা কমিটির যুগ্ম-সমন্বয়কারী সাইফুর রহমান গাজী, চাঁদপুর সদর উপজেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী মুফতি মাহমুদ হাসান, আরিফ হোসাইন, সদর উপজেলা সমন্বয় কমিটির সদস্য সাইফুল ইসলাম, চাঁদপুর জেলা জুলাই মঞ্চ কাঠামোর মুখপাত্র সাইফুদ্দিন হিসাম, মুখ্য সমন্বয়ক ওরাফ গাজী, ফরিদগঞ্জ উপজেলার আহ্বায়ক নাজমুস সাকিবসহ আরো অন্যরা।

পড়ুন:গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার প্রতিবাদে চরফ্যাশনে বিক্ষোভ

দেখুন: ৬২ নাটকের কোটি ভিউ, কে সেই অভিনেতা?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন