১০/০২/২০২৬, ২০:০৫ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ২০:০৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গোপালগঞ্জের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে : ফাওজুল কবীর খান

গোপালগঞ্জের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবীর খান। হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে সুশীল সমাজের ব্যক্তিবর্গের সমন্বয়ে এই বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ জুলাই) গোপালগঞ্জে চলমান পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

এসময় উপদেষ্টা ফাওজুল কবীর খান বলেন, আমরা এই ঘটনার গভীরে সরকার যেতে চাই। এইখান থেকেই আমাদের শিক্ষা নিতে হবে। এঘটানা যেন আরেকবার না হয় তার এইখান থেকে শিক্ষা নিতে হবে। যার কারনে এইখানে একটা নিরেপক্ষ তদন্ত কমিটি গঠন করা। সেটি হবে বিচার বিভাগীয় তদন্ত কমিটি। যেখানে শুধু সরকারি কর্মকর্তাই থাকবেন একজন বিচারপতির নেতৃত্বে সুশীল সমাজের ব্যক্তিবর্গও সেখানে থাকবেন। এটা এক দুইদিনের মধ্যে গঠিত হয়ে যাবে। তারা কিন্তু পুরো বিষয়টি কে তদন্ত করবেন। তারা তদন্ত প্রতিবেদন দিলে জানতে পারবো কি ঘটেছিল। কি করলে এড়িয়ে যাওয়া যেত। এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি কি ভাবে রোধ করতে পারি।

এসময় তিনি আরও বলেন, এইখানকার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম এইধরনের ঘটনা ঘটবে সেটা তারা বুঝতে পেরেছিল। তবে তার ব্যপকতা এই পরিমাণ হবে তা তারা বুঝতে পার নাই। তবে তারা তাদের সীমিত সক্ষমতা দিয়ে সবাই মিলে সেই পরিস্থিতির মোকাবিলা করেছেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সাংবাদিকেরাও আহত হয়েছে।

তিনি আরও বলেন, যারা এই ঘটনার সাথে জড়িত। যারা আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে আগুন দিয়েছে। যারা সরকারি কর্মকর্তাদের গায়ে আঘাত করেছে তারা তো আইন অনুযায়ী শাস্তি পাবেন। এছাড়া নিরীহ যেন কেউ হয়রানির শিকার না হয়। এছাড়াও ব্যবসা বানিজ্যে সহ স্বাভাবিক জীবন যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য আমরা চেষ্টা করবো।

এর আগে বেলা দশটার দিকে জেলার চলমান পরিস্থিতি পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবীর খান, পরিবেশ, বন এ জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। এসময় গোপালগঞ্জ জেলা কারাগার, জেলা প্রশাসকের বাসভবন সহ গত বুধবার ঘটে যাওয়া সংঘর্ষের প্রতিটি স্থান পরিদর্শন করেন।

পড়ুন: নরসিংদীতে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ

দেখুন: প্রেমিক হারানোর শোকে কলেজ ভবন থেকে লাফিয়ে কোমর ভেঙেছে

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন