20.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৭:৩৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতির উপর হামলা

গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেনের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় মিকাইলকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১০ ডিসেম্বর) রাত সাতটার দিকে সদর উপজেলার সাহা পুর ইউনিয়নে সাবানা পার্ক এলাকায় এঘটনা ঘটে।

জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন বলেন, সদরের সাতপাড় থেকে নির্বাচনী জনসভা শেষ করে ফিরছিলাম। পার্টিকেলবাড়ি পার হয়ে সাহাপুর পৌঁছালে অতর্কিতভাবে আমকর উপর হামলা চালায়। তারা সংখ্যায় ছিল অনেক। আমি তাৎক্ষণিকভাবে কাউকে চিনতে পারি নাই। ওখানে সিসিটিভি আছে। সিসিটিভি ফুটেজ দেখলে তাদের চিনতে পারবো।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, আমরা খবর শুনেছি। তবে এখনো অভিযোগ পাইনি। হামলার শিকার মিকাইলের সঙ্গে কথা হয়েছে। তাকে থানায় আসতে বলেছি। এসে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পড়ুন- ৯ ঘণ্টা ধরে ৩০ ফুট গর্তে দুই বছরের শিশু, ডাকছে ‘মা, মা’ বলে

দেখুন- জনগণের আস্থা অর্জনই বিএনপির লক্ষ্য: তারেক রহমান |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন