সিলেটের গোয়াইনঘাট উপজেলার গহড়া গ্রামে ১ কিলোমিটার আরসিসি সড়কের নির্মাণকাজের উদ্বোধন করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে গোয়াইনঘাটের রাধানগর বাজার জিসি সড়ক থেকে গহড়া দোয়ারীখেল গ্রাম পর্যন্ত ২ কোটি ৯ লক্ষ টাকা প্রাক্কলিত ব্যয়ে নির্মিতব্য বন্যা ও দুর্যোগসহনীয় সাবমারসিবল ১ কিলোমিটার আরসিসি সড়কের নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান লুৎফুল হক খোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মাহবুব আহমেদ, সাবেক চেয়ারম্যান, রোটারিয়ান ও সাংবাদিক এম এ রহিম, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহাজান সিদ্দিকী, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান, উপজেলা বিএনপির ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সমবায় সম্পাদক রিয়াজ উদ্দীন তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল হক, উপজেলা প্রকৌশলী হাসিব আহমদ, জমিয়ত নেতা মাওলানা বিলাল আহমদ, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, মাশুক আহমদ, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার ইউসুফ জামাল, গহড়া গ্রামের প্রবীণ মুরব্বি আব্দুস সোবহান, ইউপি সদস্য জসিম উদ্দিন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, গোয়াইনঘাট উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক রফিক উদ্দিন, ওয়ার্ড ওলামা দলের সভাপতি, সিরাজ উদ্দিন প্রমুখ।
এই সড়ক স্থানীয় অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান গ্রামবাসী।
পড়ুন:নববর্ষে মেট্রোরেল চলাচল নিয়ে নতুন সিদ্ধান্ত
দেখুন:৫৫ বছর আগে বাংলাদেশে আসা বীর বাহাদুর অবশেষে ফিরে গেলেন
ইমি/


