১১/০২/২০২৬, ১:৫৬ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ১:৫৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গোয়াইনঘাটে চোরাকারবারীদের ধরতে গিয়ে নৌকা ডুবে বিজিবি সদস্য নিখোঁজ

সিলেটের গোয়াইনঘাটে ভারতীয় চোরাচালান পণ্য ও চোরাকারবারীদের ধরতে গিয়ে নৌকা ডুবে এক বিজিবি সদস্য নিখোঁজ হয়েছেন। শনিবার (৯ আগস্ট) বিকেল ৫টার দিকে সদর ইউনিয়নের আহারকান্দি আমবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার গোয়াইনঘাট উপজেলার সদর ও পশ্চিম জাফলং দিয়ে বয়ে যাওয়া পন্নগ্রাম ও আমবাড়ীর মধ্যবর্তী স্থানে নৌকাযোগে দুইজন বিজিবি সদস্য ভারতীয় পণ্যবাহী নৌকা থামাতে গিয়ে ওই নৌকার সঙ্গে ধাক্কা লেগে উভয় নৌকাই পানিতে ডুবে যায়। নৌকায় থাকা অপর বিজিবি সদস্য ও মাঝি কোনোভাবে কিনারে উঠে আসলেও সিপাহী মাসুম বিল্লাহ উঠতে পারেননি। নিখোঁজের পর থেকে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি।

স্থানীয় ইউপিসদস্য দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর শোনার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছি। তবে, এখনও পর্যন্ত বিজিবি সদস্যকে পাওয়া যায় নি। এ প্রতিবেদন লেখার সময় সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত স্থানীয় ভাবে উদ্ধার তৎপরতা চলছে।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ভারতীয় চোরাই পণ্যবাহী একটি নৌকার ধাক্কায় আমাদের নৌকা ডুবে গিয়ে এক সিপাহী নিখোঁজ রয়েছেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি। উদ্ধার তৎপরতা চলছে। ফায়ার সার্ভিস ডাকা হয়েছে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন ঘটনার খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিস কে জানিয়েছি, তারা কিছু সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাবে। আমরাও ঘটনাস্থলে যাচ্ছি।

বিজ্ঞাপন

পড়ুন : গোয়াইনঘাটে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের মহাসমাবেশ অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন