বিজ্ঞাপন

গোয়াইনঘাটে ৩ হাজার কৃষককে বিনামূল্যে বীজ ও সার সহায়তা কার্যক্রমের উদ্বোধন

গোয়াইনঘাট (সিলেট) – সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর-এর আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক। উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনি-এর সভাপতিত্বে এবং উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন কৃষ্ণ রায়-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় বিভিন্ন ব্যক্তিবর্গ।

কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৫–২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে উপজেলার ৩ হাজার কৃষককে বিনামূল্যে সহায়তা দেওয়া হচ্ছে। প্রতিজন কৃষক পাচ্ছেন ৫ কেজি করে আউশ ধানের বীজ, যা মোট ১৫ হাজার কেজি। এছাড়া ১০ কেজি করে ডিএপি ও এমওপি সারসহ মোট ৬০ হাজার কেজি সার বিতরণ করা হবে।

এই উদ্যোগের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা নিশ্চিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

পড়ুন: ক্ষমতাসীন দলের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি: গোলাম পরওয়ার

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন