বাংলাদেশ সরকারের পাইলট প্রকল্পের আওতায় আগামী পহেলা বৈশাখ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের মোট ১১টি উপজেলার কৃষকদের মাঝে কৃষিকার্ডের উদ্ধোধন করবেন।তারই অংশ হিসেবে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের১০৩৫ জন কৃষকদের তথ্য সংগ্রহ ও ব্যাংক হিসাব খােলার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন পরিষদে এ ক্যাম্পের শুভ উদ্ধোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ বাজার সোনালী ব্যাংক ( পিএলসির) আয়োজনে- কৃষক কার্ডের জন্য তথ্য সংগ্রহ ও ব্যাংক হিসাব খোলা সংক্রান্ত ক্যাম্পের উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনালী ব্যাংক (পিএলসি) ঢাকার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর খান ইকবাল হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-সোনালী ব্যাংক ফরিদপুর শাখার (ডিজিএম) সমীর বিকাশ পাল,সোনালী ব্যাংক ফরিদপুর শাখার (এসপিও) সাজ্জাদ হোসেন,(পিও)নাজমুল হাসান,সােনালী ব্যাংক রাজবাড়ীর (এসপিও) মো: নজরুল ইসলাম, সোনালী ব্যাংক রাজবাড়ী শাখার সিনিয়র অফিসার মো:মাকসুদুর রহমান
সোনালী ব্যাংক গোয়ালন্দ বাজার শাখার ম্যানেজার মো: সোহেল রানা,সোনালী ব্যাংক।
গোয়ালন্দ উপজেলা শাখার ম্যানেজার আব্দুর রহিম,সিনিয়র অফিসার অমৃত সিকদারসহ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ১০৩৫ জন কৃষক এ ক্যাম্পে অংশ গ্রহন করেন।


