রাজবাড়ীর গোয়ালন্দে প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে ১০ বছর বয়সী এক প্রতিবন্ধী কন্যা শিশুকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে।
অভিযুক্ত বৃদ্ধের নাম মমিন মল্লিক (৬৫)। পুলিশ তাকে আটক করেছে। নির্যাতিত শিশুটিকে গুরুতর অবস্থায় প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে রাজবাড়ী সদর হাসপাতালের ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি পাঠানো হয়।
৩ মার্চ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার ছোটভাকলা ইউনিয়নে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও শিশুটির স্বজনরা জানান, মমিন মল্লিক শারিরীক ও বুদ্ধি প্রতিবন্ধী ওই শিশুটিকে ফুসলিয়ে তার বসত ঘরে নিয়ে গিয়ে ধর্ষন করে।
এরপর শিশুটির অস্বাভাবিক অবস্থা বুঝতে পেরে তার পরিবারের সদস্যরা ঘটনা জানতে চায়। কিন্তু প্রথমদিকে সে ঠিকঠাক বোঝাতে পারেনি। দুইদিন পর ৫ মার্চ বৃহস্পতিবার শিশুটির শারিরীক অবস্থার অবনতি হলে তারা শিশুটিকে ধর্ষণের বিষয়টি বিস্তারিত জানতে পারে।
এরপর পরিবারের সদস্যরা বৃহস্পতিবার দুপুরে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে।
সেইসাথে বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ অভিযান চালিয়ে দ্রুত সময়ের মধ্য অভিযুক্ত মমিন মল্লিককে আটক করে এবং শিশুটিকে রাজবাড়ী সদর হাসপাতালের ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানোর ব্যবস্থা করে।
আলাপকালে শিশুটির বাবা ধর্ষক মমিন মল্লিকের কঠিন শাস্তির দাবি করেন।
এ ব্যপারে গোয়ালন্দ ঘাট থানার ওসি জানান,মো: মমিনুল ইসলাম জানান, আমরা মৌখিকভাবে ঘটনা শোনামাত্রই অভিযুক্ত আসামিকে গ্রেফতার করি। এছাড়া ভিকটিম শিশুটির শারিরীক পরিক্ষা ও উন্নত চিকিৎসার জন্য রাজবাড়ী সদর হাসপাতালের ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টারে পাঠাই। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মমিন মল্লিকের বিরুদ্ধে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

