বিজ্ঞাপন

পাঁচ মিলিয়ন ডলার দিলেই মিলবে মার্কিন নাগরিকত্ব!

‘গোল্ড কার্ড’ চালুর ঘোষণা ট্রাম্পের

অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনতে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ধনী অভিবাসীদের জন্য ‘গোল্ড কার্ড’র মাধ্যমে আমেরিকান নাগরিকত্ব সহজে পাওয়ার পরিকল্পনা করছেন, যা ৫ মিলিয়ন ডলারে কেনা যাবে।  

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তিনি এ নতুন নীতির ঘোষণা করেন।

মঙ্গলবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের বিনিয়োগ করে কর্মসংস্থান তৈরির মাধ্যমে ইবি-৫ ভিসা দিয়ে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পাওয়া যায়। এর পরিবর্তে ‘গোল্ড কার্ড’ চালু করা হবে।

ট্রাম্প জানান, এই নতুন গোল্ড কার্ডের মূল্য ধরা হয়েছে প্রায় পাঁচ মিলিয়ন ডলার, যা গ্রিন কার্ডের সুবিধার পাশাপাশি নাগরিকত্ব পাওয়ার পথও খুলে দেবে। তিনি বলেন, ‘ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসতে পারবেন। আগামী দুই সপ্তাহের মধ্যে নতুন প্রোগ্রামের বিস্তারিত জানানো হবে।’

‘গোল্ড কার্ড’ চালুর ঘোষণা ট্রাম্পের

রুশ ধনকুবেররাও (অলিগার্ক) এই কার্ডের জন্য যোগ্য বিবেচিত হবেন কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘সম্ভবত, হ্যাঁ। আমি কয়েকজন রুশ অলিগার্ককে চিনি যারা খুব ভালো মানুষ।’

ইবি-৫ ইমিগ্র্যান্ট ইনভেস্টর প্রোগ্রামটি ১৯৯০ সালে কংগ্রেস অনুমোদন করে। বিদেশি বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান তৈড়ি ও অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে এই প্রোগ্রাম চালু করা হয়েছিল। নতুন সরকারের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক মঙ্গলবার ইবি-৫ প্রোগ্রামকে ‘অর্থহীন, কাল্পনিক ও প্রতারণায় পূর্ণ অভিহিত করে বলেন, প্রেসিডেন্ট এই ত্রুটিপূর্ণ প্রকল্পটি বাতিল করে গোল্ড কার্ড চালু করতে চাইছেন।’

এই নতুন প্রস্তাবটি বাস্তবায়িত হলে বিদেশি বিনিয়োগকারীদের জন্য মার্কিন অভিবাসন নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

দেখুন: দল গড়তে সরকার ছাড়লেন উপদেষ্টা নাহিদ ইসলাম 

আরও: ক্ষমতায় থেকেও পদত্যাগ করে প্রশংসায় ভাসছেন নাহিদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন