২৮/০২/২০২৬, ১৫:৩৯ অপরাহ্ণ
31.8 C
Dhaka
২৮/০২/২০২৬, ১৫:৩৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গোসাইরহাটে পৌর কর্মকর্তার বিরুদ্ধে ঠিকাদারের বিক্ষোভ

শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছে ঠিকাদার- ব্যাসবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।

বিজ্ঞাপন

শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার পৌর ঠিকাদার – ব্যবসায়ী ও সর্বস্তরের সাধারণ জনগণ”—এই ব্যানারে বুধবার (২৩ জুলাই) দুপুর ১টায় একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলার দাশেরজঙ্গল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা বাসষ্টান্ডের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, পৌরসভার ঠিকাদার বাদল বেপারী,পাপেল সরদার, দাশের জঙ্গল বাজার ব্যবসায়ী ফয়সাল আহমেদসহ আরো অনেকে।

বক্তারা বলেন, “পৌরসভায় নাগরিক সেবা থেকে শুরু করে অবকাঠামো উন্নয়ন প্রকল্প—সবকিছুতেই চলছে দুর্নীতি ও স্বজনপ্রীতি। পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল আলিম নিজেরা কিছু নির্দিষ্ট নামমাত্র প্রতিষ্ঠান দেখিয়ে কোটেশন ও পিআইসির মাধ্যমে ২০২৪-২৫ অর্থবছরের টিআর ও এডিপি প্রকল্প নিজেদের মতো করে বাস্তবায়ন করছেন।”

তারা আরও অভিযোগ করেন, “ঈদ-উল-ফিতর ও ঈদুল আজাহার উপলক্ষে ভিজিএফ চাল বিতরণেও চরম অনিয়ম হয়েছে। মাস্টাররোল যথাসময়ে না করে তিন মাস পর অফিসে বসে নতুন করে প্রস্তুত করা হয়েছে। অনেক উন্নয়ন প্রকল্প এখনো অসমাপ্ত, অথচ তার অর্থ ইতোমধ্যে উত্তোলন করা হয়েছে।”

অভিযুক্ত পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল আলিম মোল্লা অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন। সে বলেন, “আমরা কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি করিনি।”

এ বিষয়ে গোসাইরহাট পৌর প্রশাসকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পড়ুন: সুবর্ণচরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

দেখুন: পদ্মা সেতু: কারো ঈদের আনন্দ, কারো দুঃস্বপ্ন থেকে মুক্তি

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন